,

আমিনবাজারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : সাভারের আমিনবাজারে দুর্বৃত্তদের হামলায় আলতাফ হোসেন (৫৮) নামে পুলিশের এক সাব-ইন্সপেক্টর নিহত হয়েছেন। শনিবার রাতে বড়দেশি এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তার ছেলে আরিফুল ইসলামও গুরুতর আহত হয়েছেন।

নিহত আলতাফ হোসেন ঢাকার মালিবাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় ভাড়া থাকতেন। পাশাপাশি নিজের জমিতে একটি টিনশেড কারখানায় মিনি গার্মেন্টস পরিচালনা করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রাত ১১টার দিকে কারখানার কাছ দিয়ে বাসায় ফেরার সময় আলতাফ কয়েকজন যুবককে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করতে দেখেন। বিষয়টি দেখে তিনি প্রতিবাদ করলে যুবকরা তার ওপরও হামলা চালায়। একপর্যায়ে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে প্রাণ বাঁচাতে তিনি কারখানার ভেতরে আশ্রয় নেন।

এরপর হামলাকারীরা আরও ১৫ থেকে ২০ জনকে সঙ্গে নিয়ে কারখানায় ঢুকে পড়ে। তারা কারখানার বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল ভাঙচুরের পাশাপাশি আলতাফ ও তার ছেলে আরিফুলকে মারধর করে চলে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত বাবা-ছেলেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম জানান, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, আমিনবাজারে এর আগেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হত্যার ঘটনা ঘটেছে। ২০০৭ সালে সালেহপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব-১১-এর ডিএডি হুমায়ুন কবির ও কনস্টেবল ফুল মিয়া নিহত হন। এছাড়া মতিউর রহমান নামে পুলিশের আরেক সাব-ইন্সপেক্টরও ওই এলাকায় সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

আইড় মাছের ভুনা ঝোল — সংক্ষেপে রেসিপি

শিল্পীদের ধর্মকর্ম না জেনে মন্তব্য নয়: নূতন

সত্যজিতের গল্পে ফিরছেন সব্যসাচী, পরিচালনায় সন্দীপ

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

পুরাতন বাণিজ্য মেলা মাঠে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দখলে আগে থেকেই সক্রিয় ছিল একাধিক পক্ষ

বোরকা পরে ভূমি অফিসে ডিসি ফরিদা, নিলেন সেবাগ্রহীতার অভিজ্ঞতা

জমি দখলের চেষ্টা ও বাড়িতে হামলায় গ্রেপ্তার ১৩

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ১০০ ছাড়ানোর পথে