,

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জোহেইরি

news-image

বিনোদন ডেস্ক : ৭৩তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। শনিবার ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

এর আগে ২০২৫ সালের মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন জোহেইরি। সেই অর্জনের পর আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি।

মডেলিং ও ফ্যাশন জগতের পাশাপাশি জোহেইরি শিক্ষকতা, সাংবাদিকতা ও সমাজসেবার সঙ্গেও যুক্ত। বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয় থাকার পাশাপাশি মডেল হিসেবেও নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি।

ফাইনালে ২০২৫ সালের মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি জোহেইরির মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন।

মিস ওয়ার্ল্ডের দায়িত্ব পালনের সময় জোহেইরি সংস্থাটির বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেবেন। একই সঙ্গে ‘বিউটি উইথ আ পারপাস’ কর্মসূচির দূত হিসেবেও বিশ্বজুড়ে কাজ করবেন তিনি।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস। দ্বিতীয় রানারআপ হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।

এ জাতীয় আরও খবর

আইড় মাছের ভুনা ঝোল — সংক্ষেপে রেসিপি

শিল্পীদের ধর্মকর্ম না জেনে মন্তব্য নয়: নূতন

সত্যজিতের গল্পে ফিরছেন সব্যসাচী, পরিচালনায় সন্দীপ

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

পুরাতন বাণিজ্য মেলা মাঠে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দখলে আগে থেকেই সক্রিয় ছিল একাধিক পক্ষ

বোরকা পরে ভূমি অফিসে ডিসি ফরিদা, নিলেন সেবাগ্রহীতার অভিজ্ঞতা

জমি দখলের চেষ্টা ও বাড়িতে হামলায় গ্রেপ্তার ১৩

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ১০০ ছাড়ানোর পথে