,

বাড়ি দখলের গুজব, যা বললেন দিলারা জামান

news-image

বিনোদন ডেস্ক : বরেণ্য অভিনেত্রী দিলারা জামানের বাড়ি ভাড়াটের দখলে চলে গেছে এবং তিনি বর্তমানে ভাড়া বাসায় থাকেন—সামাজিক মাধ্যমে এমন দাবি ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি নাকচ করে অভিনেত্রী জানিয়েছেন, ঘটনাটি প্রায় ২২-২৩ বছর আগের।

দিলারা জামান জানান, শ্যামলীর পৈতৃক বাড়ি নিয়ে ২০০৩-০৪ সালের দিকে দখলের পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে ওই সম্পত্তি বিক্রি করে ২০০৮ সালে উত্তরায় ১ হাজার ৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনে সেখানে বসবাস শুরু করেন তিনি।

বর্তমানে তিনি নিজের ফ্ল্যাটেই থাকেন এবং অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন। দুই মেয়ে বিদেশে থাকলেও স্থায়ীভাবে দেশের বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানান অভিনেত্রী।

পুরোনো ঘটনাকে বর্তমানের ঘটনা হিসেবে ছড়িয়ে দেওয়ায় বিস্ময় প্রকাশ করে দিলারা জামান বলেন, তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্টদের একটু যাচাই-বাছাই করা উচিত ছিল।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে