,

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার বিরোধী: স্বপন

news-image

অনলাইন ডেস্ক : সংসদ কার্যকর থাকা অবস্থায় আন্দোলনের নামে রাজপথে লংমার্চের মতো কর্মসূচি সাধারণ মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

শনিবার ঢাকার বিলিয়া মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, সংসদে সরকারকে জবাবদিহির আওতায় রাখার সুযোগ থাকা সত্ত্বেও বিতর্ক দ্রুত রাজপথে নেওয়া গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে। রাজনৈতিক দলগুলোকে সংসদে গঠনমূলক আলোচনা ও বাস্তবসম্মত পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।

সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম তুলে ধরে স্বপন দাবি করেন, দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে সরকার দেশের জন্য নতুন গতিপথ নির্ধারণে কাজ করছে। বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় নিজস্ব গ্যাস অনুসন্ধান, আমদানির উৎস বাড়ানো এবং রপ্তানি বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

‘বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রথম ১৮০ দিনের পর্যালোচনা’ শীর্ষক ওই অনুষ্ঠানে রাজনীতিক, শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০