,

রংপুরের চার খুনের বিচার দ্রুত শেষ হবে: ত্রাণমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : রংপুরে চারজন হত্যার মামলার তদন্ত শেষ করে দ্রুত বিচারকাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্তকারীরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন। তদন্তে কিছুটা সময় লাগলেও প্রকৃত অপরাধী এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনাই সরকারের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, এত বড় হত্যাকাণ্ড রংপুর শহরে আগে ঘটেছে বলে তার জানা নেই। তাই তদন্তে কিছুটা সময় প্রয়োজন হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যেই তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া হবে এবং দ্রুততম সময়ের মধ্যে মামলার বিচার শেষ করার চেষ্টা করা হবে।

স্বাস্থ্যখাতের পরিস্থিতি নিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের বিভিন্ন খাতের মতো স্বাস্থ্য খাতেও নানা সংকট তৈরি হয়েছে। সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। হাসপাতালগুলোতে জনবল সংকট কাটাতে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত করার বিষয়ে তিনি বলেন, আগের সভায় নেওয়া সিদ্ধান্তগুলো কতটা বাস্তবায়িত হয়েছে, কোথায় সমস্যা রয়েছে এবং কেন সেগুলো বাস্তবায়ন হয়নি—তা পর্যালোচনা করতেই তিনি হাসপাতালে এসেছেন।

হাসপাতালে আইসিইউ বেড চালুর বিষয়ে মন্ত্রী জানান, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞের সংকটের কারণে এতদিন আইসিইউ চালু করা সম্ভব হয়নি। এরই মধ্যে প্রয়োজনীয় পদে জনবল পদায়ন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ সেবা চালুর আশা প্রকাশ করেন তিনি।

পরে মন্ত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় অংশ নেন। এর আগে সকালে বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০