,

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও ভারতের সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে বলে জানান তিনি। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

জ্বালানি খাতের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আগের সরকারের সময়ে এ খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। বর্তমান সরকার জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং সমস্যা সমাধানে আন্তরিকভাবে উদ্যোগ নেওয়া হয়েছে।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের একাধিক নিরাপত্তা জোটে যুক্ত হওয়াকে অস্বাভাবিক মনে করার কারণ নেই। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশকে কেউ এ বিষয়ে চাপ দিচ্ছে না। দেশের প্রয়োজন ও চাহিদা বিবেচনা করেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও বিমান কেনা হতে পারে।

এদিকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে গড়ে ওঠা সিন্ডিকেটের কারণে শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে দাবি করে তিনি বলেন, এখন ধাপে ধাপে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে শ্রমশক্তি পাঠানোর কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০