,

ঢাকায় দুপুরে বজ্রবৃষ্টির সম্ভাবনা

news-image

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শনিবার দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির পাশাপাশি দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

এদিকে শনিবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।

এ জাতীয় আরও খবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তব্য দেবেন তারেক রহমান

জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

নেপালে উদ্ধার অভিযান, ৫৮ জনকে জীবিত উদ্ধার

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে ধোঁয়াশা

আয় না বাড়লেও বাড়ছে খরচ, ঢাকায় টিকে থাকাই চ্যালেঞ্জ

আহত প্রতিমন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন রিজভী

পিকঅ্যাক্সে হামলার হুমকি ট্রাম্পের

গাঁজার গন্ধে ইউএস ওপেনের ম্যাচ থামালেন সাবালেঙ্কা

বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে যুক্তরাষ্ট্রের আপত্তি

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের জয়

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২