,

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু

news-image

অনলাইন ডেস্ক : দেশে উদ্ভাবিত লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ভ্যাকসিন গবাদিপশুর রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। দেশীয়ভাবে উৎপাদিত এই টিকা বাজারে এলে খামারিদের ব্যয় কমার পাশাপাশি সহজলভ্যতাও বাড়বে বলে জানান তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার রাইচু ঈদগাঁহ মাঠে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) উদ্ভাবিত এলএসডি ও গোটপক্স ভ্যাকসিনের টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, এলএসডি ছড়িয়ে পড়লে গবাদিপশু আক্রান্ত হওয়ার পাশাপাশি খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হন। দেশে বছরে প্রায় আড়াই কোটি ডোজ এলএসডি ভ্যাকসিনের প্রয়োজন হয়। এতদিন বিদেশি টিকার ওপর নির্ভরতা থাকলেও এখন দেশেই ভ্যাকসিন উদ্ভাবনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

খামারিদের নিয়মিত ও নির্ধারিত সময়ে গবাদিপশুকে টিকা দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, একটি পশু আক্রান্ত হলে দ্রুত অন্য পশুর মধ্যেও রোগ ছড়িয়ে পড়তে পারে। তাই রোগ প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়াই সবচেয়ে কার্যকর।

গবাদিপশুর খাদ্য খরচ কমাতে বিএলআরআই উদ্ভাবিত উচ্চ পুষ্টিমানসম্পন্ন ঘাস চাষের পরামর্শও দেন তিনি। মন্ত্রী জানান, নতুন জাতের ওই ঘাসে প্রায় ১৮ শতাংশ প্রোটিন রয়েছে। এটি চাষ করলে কম খরচে উন্নত পশুখাদ্য উৎপাদনের পাশাপাশি দানাদার খাদ্যের ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।

ব্ল্যাক বেঙ্গল ছাগলের সংরক্ষণ ও সম্প্রসারণে নতুন কর্মসূচি নেওয়ার কথাও জানান আমিন উর রশিদ। কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ, উন্নত জাতের ছাগল সরবরাহ ও বিপণনে সহায়তা দেওয়া হবে। এতে নারী ও তরুণ উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ব্ল্যাক বেঙ্গল ছাগল দেশের গুরুত্বপূর্ণ প্রাণিসম্পদ সম্পদ। এর মাংস ও চামড়ার আন্তর্জাতিক বাজার রয়েছে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও পরিকল্পিত সম্প্রসারণের মাধ্যমে এ খাত গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান ও রপ্তানি আয়ে ভূমিকা রাখতে পারে।

বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক খামারিও অনুষ্ঠানে অংশ নেন।

এদিকে কর্মসূচির আওতায় আদর্শ সদর উপজেলার গবাদিপশুর জন্য ২ হাজার ডোজ এলএসডি ও ১০০ ডোজ গোটপক্স ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

আহত প্রতিমন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন রিজভী

পিকঅ্যাক্সে হামলার হুমকি ট্রাম্পের

গাঁজার গন্ধে ইউএস ওপেনের ম্যাচ থামালেন সাবালেঙ্কা

বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে যুক্তরাষ্ট্রের আপত্তি

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের জয়

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির

আশুলিয়ায় ফ্ল্যাট থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

কুইক রেন্টাল দুর্নীতির তদন্ত চান বিইআরসি চেয়ারম্যান

সংবাদমাধ্যমের স্বাধীনতায় সরকার অঙ্গীকারবদ্ধ

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা