,

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনো নিখোঁজ আছেন ৫ হাজার ৮৩ জন। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজেদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে নেপালের বিপর্যয় প্রশমন সংস্থা।

অপরদিকে চীনের তিব্বতে ২১ জনের প্রাণহানি ঘটেছে। আর সেখানে নিখোঁজ আছেন ৫৪১ জন। এতে করে গত ২৬ আগস্টের সেই বিপর্যয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৮ জন। নিখোঁজের সংখ্যা ৫ হাজার ৬২৪ জন।

যারমধ্যে প্রায় ৮০০ জনই বিদেশি। এরমধ্যে পর্বতারোহী ও তিব্বতের কৈলাস মানস সরোবরে যাওয়া তীর্থযাত্রীরাও আছেন। কৈলাস হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান।

নেপাল ও তিব্বতের সেই ভয়াবহ বন্যার পানিতে মরদেহ ভেসে ভারতেও চলে গেছে। ভারত থেকে এখন পর্যন্ত ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের বন্যায় মৃতের সংখ্যার সঙ্গে যুক্ত করা হয়নি।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ