,

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমকে ‘পেটানোর’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিল হোসেন ওরফে বগার বিরুদ্ধে। কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি মুঠোফোন নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ আবদুর রহিম।

পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াকিল হোসেন নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। গত ২৯ আগস্ট নগরের পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের অভিযোগ ওঠে তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষক গত বৃহস্পতিবার খুলশী থানায় মামলা করেন। মামলায় ওয়াকিল হোসেনকেও আসামি করা হয়েছে।

মামলা হওয়ার পর শুক্রবার ভোররাত সাড়ে চারটার দিকে ওয়াকিল হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। পুলিশ বলছে, এ সময় তার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের পথ আটকে দেওয়ার চেষ্টা করেন।

পুলিশের ভাষ্য, একপর্যায়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল, বোতল ও ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করা হয়। এতে ওসি মোহাম্মদ আবদুর রহিম, তার বডিগার্ডসহ ছয় পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের একটি সরকারি গাড়িও ভাঙচুর করা হয়।

পুলিশ জানায়, হামলার একপর্যায়ে ওয়াকিল হোসেন তার বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ওসি মোহাম্মদ আবদুর রহিম ঢাকা পোস্টকে বলেন, বগার বিরুদ্ধে মামলা নেওয়ার পর গতকাল রাতে আমার সরকারি নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে আমাকে পেটানোর হুমকি দেন। আমি এসব হুমকিতে ভয় পাই না। জনগণের জানমাল রক্ষায় সব সময় সচেষ্ট থাকব।

পুলিশ জানায়, সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

তিন বছরে ৪০০-এর বেশি গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

দেশ অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী