,

সাত মাসে ১৫,৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩,৬৭৯

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা হয়েছে বা তারা পরিবারের কাছে ফিরে এসেছে। এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ শিশু।

বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। পুলিশ বলছে, বিভিন্ন গণমাধ্যমে ২০২৬ সালের প্রথম সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ হওয়ার খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে যাচাই-বাছাই করা হয়েছে। নিখোঁজের পর কতজন উদ্ধার হয়েছে বা ফিরে এসেছে—সে তথ্য বাদ পড়ায় পুরো পরিস্থিতি স্পষ্ট হচ্ছিল না বলেও জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শূন্য থেকে ৯ বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় ৪৭৪টি জিডি হয়েছে। এর মধ্যে ৪০৬ শিশুকে উদ্ধার করা হয়েছে, এখনো নিখোঁজ ৬৮ জন।

অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোর নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে ১৫ হাজার ২৪৩টি। এদের মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১ হাজার ৯৭০ জন এখনো নিখোঁজ রয়েছে।

সব মিলিয়ে নিখোঁজ হওয়া শিশুদের প্রায় ৮৭ শতাংশই উদ্ধার হয়েছে বা পরিবারের কাছে ফিরে এসেছে। বাকি প্রায় ১৩ শতাংশের সন্ধান এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ছোট শিশুদের ক্ষেত্রে পরিবারের সঙ্গে অপরিচিত স্থানে গিয়ে পথ হারানো, নিজের পরিচয় বা ঠিকানা বলতে না পারা কিংবা একা বাড়ি ফেরার সময় অন্যত্র চলে যাওয়ার মতো ঘটনা নিখোঁজের অন্যতম কারণ।

১০ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে পারিবারিক কলহ, পড়াশোনার চাপ, অভিমান, বন্ধু বা সহপাঠীদের প্রভাব, স্বাধীনভাবে থাকার আকাঙ্ক্ষা এবং পরিবারের কাছ থেকে অর্থ বা সুবিধা পাওয়ার চেষ্টা—এসব কারণ সামনে এসেছে। এছাড়া কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পর লজ্জা বা ভয়ে বাড়ি থেকে চলে যাওয়ার ঘটনাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সদরদপ্তর বলছে, অনলাইন জিডি ব্যবস্থা চালুর ফলে নিখোঁজসহ বিভিন্ন বিষয়ে সাধারণ ডায়েরির সংখ্যা আগের তুলনায় বেড়েছে।

পুলিশের পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালে নিখোঁজ সংক্রান্ত জিডি হয়েছিল ১৭ হাজার ৮০৮টি। ২০২৪ সালে এ সংখ্যা কমে দাঁড়ায় ১৬ হাজার ৪১৪টিতে। তবে ২০২৫ সালে নিখোঁজ সংক্রান্ত জিডির সংখ্যা বেড়ে ২২ হাজার ৫৫০টিতে পৌঁছায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ