,

শ্রমজীবীদের বাদ দিয়ে নগর পরিকল্পনা সম্ভব নয়: সাইফুল হক

news-image

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের বড় শহরগুলোর নগর পরিকল্পনায় শ্রমজীবী ও মেহনতি মানুষের জীবন-জীবিকা এবং চলাচলের বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, শহরগুলো কেবল উচ্চবিত্ত ও মধ্যবিত্তের জন্য নয়; এসব নগরে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষের বসবাস। তাদের বাদ দিয়ে কার্যকর নগর পরিকল্পনা করা সম্ভব নয়।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে রিকশা শ্রমিক সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, দেশের বড় শহরগুলোর অবকাঠামো গড়ে ওঠার পেছনে শ্রমজীবী মানুষের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের জীবন ও জীবিকার বিষয়টি উপেক্ষা করে শহরের ব্যবস্থাপনা বা উন্নয়ন পরিকল্পনা করা উচিত নয়।
ব্যাটারিচালিত রিকশা নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা না করে সরকার বা সিটি করপোরেশনকে কোনো আকস্মিক সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান তিনি। সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন।
তার মতে, শ্রমজীবী মানুষের মানবিক জীবন নিশ্চিত করা না গেলে তাদের কাছে গণতন্ত্রের বাস্তব মূল্য থাকে না। রিকশা শ্রমিকদের মানবাধিকার নিয়েও যথেষ্ট আলোচনা হয় না বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বিদ্যুৎ সংকট বৃদ্ধির দায় কোনোভাবেই একতরফাভাবে রিকশা শ্রমিকদের ওপর চাপানো ঠিক নয় বলে জানান।
ব্যাটারিচালিত রিকশা নির্বিচারে ডাম্পিং এবং শ্রমিকদের ওপর পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধের দাবি জানান সাইফুল হক। পাশাপাশি শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই সড়ক ব্যবস্থাপনা ও নগর পরিবহন নীতিমালা তৈরির আহ্বান জানান তিনি।
সভায় শ্রমিক নেতারাও রিকশা ডাম্পিং, পুলিশি হয়রানি ও দমন-পীড়ন বন্ধের দাবি জানান। তারা রিকশা শ্রমিকদের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় এলাকায় আলাদা রিকশা লেন চালু, অটোরিকশা শ্রমিক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কম খরচে চিকিৎসাসেবা এবং শ্রমিকদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার দাবি তোলেন।
শ্রমিক নেতারা বলেন, নগর অর্থনীতিতে রিকশা শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তাদের অধিকার ও নিরাপত্তা দীর্ঘদিন ধরে উপেক্ষিত। তাই তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাস্তবসম্মত পরিবহন নীতি প্রণয়ন এবং শ্রমিকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেও

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ