,

গ্যাস না পেলে বিল না নেওয়ার দাবি জামায়াত এমপির

news-image

অনলাইন ডেস্ক : গ্যাস সরবরাহ বন্ধ থাকা দিনগুলোর জন্য গ্রাহকদের কাছ থেকে বিল না নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। একই সঙ্গে তার নির্বাচনী এলাকার বাসাবাড়ি ও শিল্পাঞ্চলে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে দৃষ্টি আকর্ষণী নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

সৈয়দ জয়নুল আবেদীন বলেন, রাজধানীর শ্যামপুর, পোস্তগোলা ও যাত্রাবাড়ীতে গ্যাস সংকট বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। এসব এলাকার প্রায় ৮০ শতাংশ বাসাবাড়িতে গ্যাস সরবরাহ নেই বলে তিনি সংসদকে জানান।

গ্যাস সংকটের প্রভাব পড়েছে শ্যামপুর শিল্পাঞ্চলেও। সংসদ সদস্যের দাবি, গ্যাসের অভাবে অনেক কারখানার উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শিল্প মালিকদের বরাত দিয়ে তিনি বলেন, কোথাও উৎপাদন প্রায় অর্ধেকে নেমেছে, আবার কোনো কোনো কারখানা মাত্র ৩০ শতাংশ সক্ষমতায় চলছে।

দীর্ঘদিন এ পরিস্থিতি চলতে থাকলে শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি বেকারত্ব বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ কারণে ঢাকা-৪ আসনের আবাসিক এলাকা ও শিল্পাঞ্চলে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

গ্যাস সংকটের কারণ এবং কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা গ্রাহকদের স্পষ্টভাবে জানানোরও দাবি জানান জয়নুল আবেদীন।

তিনি বলেন, যেসব দিনে গ্রাহকের কাছে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না, সেসব দিনের বিল নেওয়া উচিত নয়। গ্যাস ব্যবহার না করেও গ্রাহকদের বিল পরিশোধ করতে হচ্ছে—এমন পরিস্থিতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

কর্মসংস্থান বাড়ানো এবং শিল্পকারখানা বন্ধ ঠেকানোর সরকারি অঙ্গীকারের সঙ্গে বিষয়টি সরাসরি যুক্ত উল্লেখ করে সংসদ সদস্য দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ