,

সাবেক রেলমন্ত্রীর ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

news-image

অনলাইন ডেস্ক : সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের কুমিল্লার চৌদ্দগ্রামে থাকা ২৮৪ শতক জমি ও দুটি জিপ গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির দুর্নীতি মামলায় এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক পাপন কুমার সাহা সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেছিলেন।

দুদকের আবেদনে বলা হয়, মুজিবুল হক মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ৭ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক।

তদন্তের সময় সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে দুদক দেখতে পায়, মুজিবুল হক তার নিজের ও স্বার্থসংশ্লিষ্ট স্থাবর-অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এসব সম্পদ সরিয়ে ফেললে তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ায় ক্ষতির আশঙ্কা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

এ কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে জমি, যানবাহন ও ব্যাংক হিসাব জব্দ ও অবরুদ্ধ রাখা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

গত বছরের ১৭ ফেব্রুয়ারি মুজিবুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ