,

উল্টো পথে মন্ত্রীর গাড়ি, ৬ হাজার টাকা জরিমানা

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীতে উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত গাড়ির বিরুদ্ধে দুটি মামলা করেছে ট্রাফিক পুলিশ। এ ঘটনায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটের দিকে সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশ জানায়, মন্ত্রীর পতাকাবাহী রেঞ্জ রোভারটি উল্টো দিক দিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় সেটিকে থামানো হয়।

পুলিশের এক শীর্ষ ট্রাফিক কর্মকর্তা জানান, গাড়িটির নম্বর ঢাকা মেট্রো–ঘ-১৮-২১২৫। উল্টো পথে গাড়ি চালানোকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে চালকের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ঘটনায় গাড়িচালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগেও মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, গাড়িটি যখন উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল, একই সময়ে পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরও সচিবালয়ের দিকে যাচ্ছিল। ঘটনার সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

একজন ট্রাফিক কর্মকর্তা ঘটনাটিকে ব্যতিক্রমী হিসেবে উল্লেখ করে বলেন, মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে উল্টো পথে চলার অভিযোগে মামলা হওয়ার ঘটনা দেশে নজিরবিহীন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ