,

দুই বছরের মধ্যে জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে আগামী দুই বছরের মধ্যে দেশের জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রের কুতুবদিয়া এলাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়ে একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। প্রস্তাবিত টার্মিনালটি বাস্তবায়িত হলে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সেখান থেকে এলএনজি সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর মতে, এই প্রকল্প বাস্তবায়ন হলে আগামী দুই বছরে দেশে এলএনজি আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর ফলে সামগ্রিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসার পাশাপাশি গ্যাসের ঘাটতিও কমবে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি চাহিদা পূরণেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ লক্ষ্যে পায়রা ও মোংলা বন্দর এলাকায় জরুরি ভিত্তিতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব নিয়ে কাজ চলছে।

প্রধানমন্ত্রী বলেন, এসব টার্মিনাল স্থাপন করা গেলে দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি সরবরাহ আরও শক্তিশালী হবে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চাহিদা পূরণের পাশাপাশি সামগ্রিকভাবে গ্যাস সংকট অনেকটাই নিরসন করা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ