,

তিব্বত-নেপালে বন্যায় প্রাণহানি ১,২২৫

news-image

অনলাইন ডেস্ক : নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২২৫ জনে দাঁড়িয়েছে। দুই অঞ্চলে এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৭৫৭ জন। নিখোঁজদের উদ্ধারে দুর্গম এলাকাগুলোতে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

নেপালে এখন পর্যন্ত ১ হাজার ২০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, নিখোঁজ রয়েছেন ৪ হাজার ২১৬ জন। দুর্যোগের এক সপ্তাহ পর হতাহতের এই পরিসংখ্যান প্রকাশ করা হয়।

অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে বন্যায় ২১ জন প্রাণ হারিয়েছেন। সেখানে এখনো ৫৪১ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্তের পার্বত্য এলাকায় বড় ধরনের বরফ ও পাথর ধসের ঘটনা ঘটে। এতে লেন্দে খোলা নদীতে বিপুল পরিমাণ পানি ও পাথর জমে বাঁধের মতো পরিস্থিতি তৈরি হয়। পরে সেই বাধ ভেঙে পানির তীব্র স্রোত ভোতে কোশি ও ত্রিশূলী নদীতে নেমে আসে।

প্রবল স্রোতে নদীর আশপাশের ঘরবাড়ি, অবকাঠামো ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পাহাড়ি নদী, বিদ্যুৎকেন্দ্র এবং ধসে পড়া স্থাপনার ধ্বংসস্তূপে এখনো নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।

উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ