,

টেকসই শান্তির ভিত্তি ন্যায়বিচার ও মানবাধিকার: আইরিন খান

news-image

অনলাইন ডেস্ক : সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করা গেলে টেকসই শান্তির পরিবেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান। একই সঙ্গে শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে নারীর নেতৃত্ব আরও জোরদার করতে আন্তর্জাতিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘শান্তির সংস্কৃতিবিষয়ক কর্মসূচির উচ্চপর্যায়ের ফোরাম’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

নারীর নেতৃত্ব এগিয়ে নিতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরেন আইরিন খান। শান্তি প্রক্রিয়ার প্রতিটি ধাপে নারীদের পূর্ণ, সমান ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা, কিশোরী ও তরুণীদের নেতৃত্বের দক্ষতা বিকাশে বিনিয়োগ এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সুযোগ ও ডিজিটাল শিক্ষার প্রসার ঘটানোর ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া সংঘাত প্রতিরোধ, মানবিক সহায়তা, সামাজিক সহনশীলতা, পারস্পরিক সংহতি এবং শান্তি প্রতিষ্ঠায় কাজ করা নারী নেতৃত্বাধীন সংগঠনগুলোকে দীর্ঘমেয়াদি ও প্রয়োজনভিত্তিক সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি।

আইরিন খান বলেন, ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক বৈশ্বিক কর্মসূচি থাকলেও বাস্তবে শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ এখনো আশানুরূপ নয়। তাদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও অনেক সময় নারীদের যথাযথভাবে সম্পৃক্ত করা হয় না।

শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বকে এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের অবদানের কথা তুলে ধরেন।

দেশের তৃণমূল পর্যায় থেকে নাগরিক সমাজ পর্যন্ত মানবাধিকার রক্ষা, টেকসই উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে নারীদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন বাংলাদেশের এই স্থায়ী প্রতিনিধি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ