,

শান্তিপূর্ণ ইজতেমা আয়োজনে সরকারের কঠোর অবস্থান

news-image

অনলাইন ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে বিশ্ব ইজতেমা আয়োজন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষকে কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলায় না জড়িয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাদপন্থী তাবলিগ জামাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, এর আগে জুবায়েরপন্থী প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে। উভয় পক্ষের মতামত পর্যালোচনা করে আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই ধাপে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপ ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপ ১৫ থেকে ১৭ জানুয়ারি টঙ্গীর ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে।

ইজতেমার মাঠ ব্যবহারের বিষয়ে দুই পক্ষের দাবির কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, আগের সরকারের সময়ে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে সাদপন্থীদের টঙ্গীর ময়দানে ইজতেমা না করার বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছিল। তবে এবার সাদপন্থী প্রতিনিধিরা সেই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে টঙ্গী ময়দানে নিজেদের অংশগ্রহণের দাবি জানিয়েছেন।

এ ছাড়া দুই পর্বের ইজতেমা শেষ হওয়ার পর রমজানের আগে অথবা নভেম্বরের শেষ দিকে সময়ের ব্যবধান রেখে টঙ্গী ময়দানে এক পর্বে ইজতেমা আয়োজনের প্রস্তাব দিয়েছে সাদপন্থী পক্ষ। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় উভয় পক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আরও আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মাওলানা সাদের বাংলাদেশ সফর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি ভিসা নীতি ও ধর্ম মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী দাবি করেন, আগের সময়ের তুলনায় অপরাধ পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ সদরদপ্তরের বিভিন্ন তথ্যের ভিত্তিতে তিনি বলেন, হত্যা, অপহরণ ও নারী নির্যাতনসহ বেশ কয়েকটি অপরাধের হার কমেছে।

অপরাধ দমনে পুলিশের তৎপরতার উদাহরণ হিসেবে রাজধানীতে এক শিক্ষিকা ছিনতাইয়ের ঘটনায় নিহত হওয়ার পর দ্রুততম সময়ে প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরেন তিনি। তার দাবি, ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেপ্তার, ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কার্যক্রমও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, কোনো সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা অসহযোগিতার নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার নিয়মিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং পরিস্থিতির আরও উন্নয়নে সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাদপন্থী তাবলিগ জামাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে ১৮ আগস্ট জুবায়েরপন্থী প্রতিনিধিদের সঙ্গে একই ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর পক্ষে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

দুদকের বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘণ্টার আলটিমেটাম আসিফের

ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দুই বছরের মধ্যে জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: প্রধানমন্ত্রী

বিকেলে শুরু হচ্ছে জিয়া স্মৃতি বইমেলা

তিব্বত-নেপালে বন্যায় প্রাণহানি ১,২২৫

এমবাপ্পেকে অপহরণের ছক, তালিকায় ২৬ ধনী ব্যক্তি

হাসিনা-বেনজিরসহ ৩০ আসামিকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ

টেকসই শান্তির ভিত্তি ন্যায়বিচার ও মানবাধিকার: আইরিন খান

কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে