,

মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি: শামা ওবায়েদ

news-image

অনলাইন ডেস্ক : মক্কা প্যাক্টে যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, বিষয়টি ভালোভাবে পর্যালোচনা করার পরই সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বহুপক্ষীয় কোনো উদ্যোগে যুক্ত হওয়ার আগে সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করে। মক্কা প্যাক্টে অংশ নিলে দেশের কী সুবিধা হবে এবং জনগণ কীভাবে উপকৃত হবে—এসব বিষয় যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

শামা ওবায়েদ জানান, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব সরকারের কাছে আসেনি। তবে বিষয়টি আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে এবং প্রস্তাব এলে তা পর্যালোচনা করা হবে।

এর আগে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে স্বাগত জানায় আইপিইউ।

বৈঠকে সংসদীয় গণতন্ত্রের বিকাশ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং সংসদীয় কূটনীতিকে আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেশের তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণকেও আইপিইউ ইতিবাচকভাবে দেখছে বলে জানান শামা ওবায়েদ।

এ ছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোর সহযোগিতা ও সমর্থন আদায়ের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে