,

চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন, ফার্মেসি মালিককে জরিমানা

news-image

অনলাইন ডেস্ক : পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লেখার অভিযোগে রোকসানা আক্তার নামে এক ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার দুপুরে জগদল বাজারে অভিযান চালিয়ে এ দণ্ড দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা বেগম রিনাসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, পদার্থবিজ্ঞানে পড়াশোনা করা রোকসানা আক্তার চিকিৎসক না হয়েও রোগীদের বিভিন্ন ওষুধ, এমনকি অ্যান্টিবায়োটিকের জন্য প্রেসক্রিপশন লিখে আসছিলেন। গত ১৪ আগস্ট সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে চিকিৎসা দিয়ে প্রেসক্রিপশন দেওয়ার পর তার গর্ভের সন্তান মারা যাওয়ার অভিযোগও করেছে ওই নারীর পরিবার।

এ নিয়ে অভিযোগ ও সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে ফার্মেসিটিতে অভিযান চালানো হয়। সেখানে অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার বিজ্ঞাপন দেওয়া এবং চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

ইউএনও ফাহমিদা সুলতানা জানান, অনুমোদন ছাড়া বিভিন্ন পরীক্ষা করার বিজ্ঞাপন এবং প্রেসক্রিপশন লেখার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় রোকসানা আক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে