,

সিলেটে দেশের প্রথম ড্রোন প্রশিক্ষণকেন্দ্র চালু

news-image

অনলাইন ডেস্ক : সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করতে সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ চালু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্গম সীমান্ত এলাকায় নজরদারির পাশাপাশি থার্মাল ইমেজিং ও নাইট ভিশন সুবিধাযুক্ত ড্রোন পরিচালনায় দক্ষ জনবল তৈরিই এ কেন্দ্রের মূল লক্ষ্য।

মঙ্গলবার দুপুরে সিলেট বিজিবি সেক্টর সদরদপ্তরে প্রশিক্ষণকেন্দ্রটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। উদ্বোধনের পর তিনি কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রম এবং ড্রোনের ব্যবহারিক প্রদর্শনী ও মহড়া পরিদর্শন করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবির জন্য এ ধরনের প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রযুক্তি, জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে বিভিন্ন সরকারি বাহিনীর কার্যক্রম আরও আধুনিক করার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, সীমান্তে চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ডিজিটাল নজরদারি বাড়ানো হবে। বিশেষ করে যেসব দুর্গম এলাকায় প্রচলিত পদ্ধতিতে পর্যবেক্ষণ করা কঠিন, সেসব স্থানে নাইট ভিশন ও থার্মাল ইমেজিং প্রযুক্তিসম্পন্ন ড্রোন ব্যবহার করা হবে।

প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে ড্রোন ও আধুনিক নজরদারি প্রযুক্তি পরিচালনায় দক্ষ বিজিবি সদস্য তৈরি হবে বলেও জানান তিনি। ভবিষ্যতে বর্ডার আউটপোস্ট, বিজিবি সদরদপ্তর ও আঞ্চলিক কমান্ড পর্যায় থেকেও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

দেশেই বিজিবির ব্যবহারের জন্য ড্রোন তৈরি ও সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ কার্যক্রম দেশের প্রতিরক্ষা শিল্পের বিকাশেও ভূমিকা রাখতে পারে।

প্রশিক্ষণকেন্দ্রে বিভিন্ন আধুনিক ড্রোন রাখা হয়েছে। আরও উন্নত প্রযুক্তির ড্রোন আগামী এক থেকে দুই বছরের মধ্যে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। বর্তমানে প্রশিক্ষণ কার্যক্রম বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী বেসামরিক নাগরিকদেরও প্রশিক্ষণের সুযোগ দেওয়া হতে পারে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে