,

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : চুয়াডাঙ্গায় পৃথক তিনটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর থেকে দুপুরের মধ্যে সদর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামের কৃষক লিটন আলী ও তার স্ত্রী লিপা খাতুন, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের ইজিবাইকচালক নাসির উদ্দীন এবং দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার শফিকুল ইসলাম।

দুপুরে কালিয়াবকরী গ্রামে নিজ বাড়িতে বৈদ্যুতিক মেশিন দিয়ে গরুর ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন লিটন আলী। তাকে উদ্ধার করতে গিয়ে একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন স্ত্রী লিপা খাতুন। পরে দুজনকে গুরুতর অবস্থায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে আলুকদিয়া গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নাসির উদ্দীন। পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে ভোরে দামুড়হুদার লোকনাথপুর গ্রামে টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শফিকুল ইসলাম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সদর ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পৃথক ঘটনাগুলোতে সংশ্লিষ্ট থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে