,

তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাৎ চান ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ কেনার আগ্রহ প্রকাশ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে অদূর ভবিষ্যতে তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আগ্রহও জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এসব কথা জানান ট্রাম্প। চিঠিতে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ সিদ্ধান্তের জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।

ট্রাম্প চিঠিতে আরও উল্লেখ করেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না এবং বিষয়টি তিনি মনে রাখবেন। এ বিষয়ে তারেক রহমানের মনোযোগ ও উদ্যোগের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

বাংলাদেশের জনগণের প্রতিও শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অতীতে কঠিন সময় পার করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে তিনি আশাবাদী।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে