,

বিপিএল দুর্নীতিতে তিনজন সাময়িক নিষিদ্ধ

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর ঘিরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক এক বোর্ড পরিচালকসহ তিনজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান শামীম, সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং বগুড়া জেলা থেকে বিসিবির সাবেক কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।

বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তে তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ম্যাচের ফলাফল প্রভাবিত করার চেষ্টা, অনৈতিক প্রস্তাব দেওয়া বা এতে সম্পৃক্ততা, আর্থিক প্রভাব বিস্তার এবং দুর্নীতিমূলক কর্মকাণ্ডে উৎসাহ বা সহযোগিতার অভিযোগ রয়েছে।

এ ছাড়া দুর্নীতির কোনো প্রস্তাব যথাসময়ে কর্তৃপক্ষকে না জানানো, তদন্তে অসহযোগিতা করা এবং তদন্ত প্রক্রিয়ায় বাধা সৃষ্টির অভিযোগও উঠেছে।

সাময়িক নিষেধাজ্ঞার নোটিশ পাওয়ার পর তিন অভিযুক্তকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় দিয়েছে বিসিবি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে