,

বিএনপির ৪৭ বছরে ৪৭ অর্জন তুলে ধরলেন মাহ্দী আমিন

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির ৪৭ বছরের রাজনৈতিক পথচলায় বিভিন্ন অর্জন ও সাফল্যের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব বিষয় তুলে ধরেন।

মাহ্দী আমিনের দাবি, বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে অর্জনের তালিকা অনেক বিস্তৃত। ব্যক্তিগত পর্যবেক্ষণ ও উপলব্ধির ভিত্তিতে তিনি দলটির ৪৭ বছরের ৪৭টি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের কথা উল্লেখ করেন।

পোস্টে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতি এবং বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে দলটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যৎমুখী রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।

মাহ্দী আমিনের তালিকায় রয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের প্রবর্তন, জিয়াউর রহমানের ১৯ দফা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা এবং স্বাধীন ও মর্যাদাসম্পন্ন পররাষ্ট্রনীতির উদ্যোগ। পাশাপাশি ওআইসি ও মুসলিম বিশ্বে নেতৃত্ব, সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন এবং রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন শ্রেণি-পেশা ও মতের মানুষের অংশগ্রহণের বিষয়ও তিনি উল্লেখ করেন।

অর্থনৈতিক ও গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে খাল কাটা কর্মসূচি, রপ্তানিমুখী পোশাকশিল্পের বিকাশ, বিদেশে জনশক্তি রপ্তানি, মুক্তবাজার অর্থনীতির সূচনা এবং স্বনির্ভর গ্রাম সরকার প্রতিষ্ঠাকে অর্জন হিসেবে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি পল্লী বিদ্যুতায়ন বোর্ড, গ্রাম প্রতিরক্ষা দল ও গণশিক্ষা কার্যক্রম চালুর কথাও তালিকায় রয়েছে।

শিক্ষা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে শিশু একাডেমি, শিশুপার্ক ও নতুন কুঁড়ি প্রতিষ্ঠা, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা, নারী শিক্ষায় বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের সূচনার কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্তি, ভ্যাট চালু, এসিড অপরাধ দমন আইন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠন এবং শ্রম আইন প্রণয়নের মতো উদ্যোগকেও তিনি বিএনপির অর্জনের তালিকায় রেখেছেন।

পরিবেশ ও অবকাঠামো খাতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সংরক্ষণ আইন, টু-স্ট্রোক থ্রি-হুইলারের পরিবর্তে সিএনজি চালু এবং দেশের প্রথম ফ্লাইওভার নির্মাণের বিষয়ও তালিকায় রয়েছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার কথাও উল্লেখ করা হয়েছে।

তালিকার শেষের দিকে রয়েছে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, বেসরকারি খাতে মোবাইল যোগাযোগ উন্মুক্তকরণ, বিটিআরসি ও কোস্ট গার্ড প্রতিষ্ঠা, খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি।

এ ছাড়া কৃষকদের ঋণ মওকুফ, প্রান্তিক কৃষকদের জন্য কৃষক কার্ড, নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, খতিব, পুরোহিতসহ ধর্মীয় ব্যক্তিদের মাসিক সম্মানী দেওয়ার উদ্যোগকেও ৪৭টি অর্জনের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন মাহ্দী আমিন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে