,

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান।

সোমবার (৩১ আগস্ট) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা বাড়ানো, নিয়মিত যৌথ সামরিক প্রশিক্ষণ, বিশেষায়িত কোর্সে অংশগ্রহণ এবং প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দুই দেশের সামরিক সক্ষমতা আরও জোরদারের বিষয়েও আলোচনা করেন তারা।

এ সময় আধুনিক সামরিক প্রযুক্তি বিনিময়, তথ্য ও অভিজ্ঞতা ভাগাভাগি, সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

বৈঠকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন মালয়েশিয়ার হাইকমিশনার। তিনি বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ, শৃঙ্খলা ও পেশাদারিত্বের কথা তুলে ধরে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় তাদের অবদানকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা বাড়ানোর মাধ্যমে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে