,

মাংস বিক্রিতে ‘পরীক্ষিত’ সিল বাধ্যতামূলক: ডিএসসিসি

news-image

অনলাইন ডেস্ক : ঢাকার দোকানগুলোতে গবাদিপশুর মাংস বিক্রি করতে হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্বাস্থ্য কর্মকর্তার দেওয়া ‘পরীক্ষিত’ সিল থাকতে হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম। সিল ছাড়া মাংস বিক্রি করলে তা জব্দ করা হবে। পাশাপাশি অনুমোদনহীনভাবে জবাই করা পশুর মাংস বিক্রি করলে সংশ্লিষ্ট দোকান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর হাজারীবাগে আধুনিক পশু জবাইখানা উদ্বোধনের পর এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক।

তিনি বলেন, নির্ধারিত দোকান থেকেই মাংস বিক্রি করতে হবে। মাংসের গায়ে সিটি করপোরেশনের পরীক্ষার সিল থাকলে ক্রেতারা সহজেই বুঝতে পারবেন যে সেটি স্বাস্থ্য পরীক্ষার পর বিক্রির অনুমোদন পেয়েছে।

ডিএসসিসির প্রশাসক জানান, নির্ধারিত জবাইখানার বাইরে বাজার বা অন্য কোনো স্থানে পশু জবাই করা যাবে না। অনুমোদনহীন জায়গায় পশু জবাইয়ের প্রমাণ পাওয়া গেলে জরিমানা করা হবে। একইভাবে অবৈধভাবে জবাই করা পশুর মাংস কোনো দোকানে বিক্রি হলে দোকানটি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

আবদুস সালামের মতে, নির্ধারিত ব্যবস্থার বাইরে পশু জবাই করে মাংস বাজারজাত করলে পশুটি সুস্থ ছিল কি না বা কোনো রোগে আক্রান্ত ছিল কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ থাকে না। এমনকি গরুর পরিবর্তে মহিষের মাংস বিক্রি হচ্ছে কি না, সেটিও যাচাই করা কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, এসব বিষয় নিশ্চিত করতেই নির্ধারিত জবাইখানায় পশু জবাই করতে হবে। সেখানে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও জবাই প্রক্রিয়া তদারক করা হবে।

জবাইখানায় স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার কথাও জানান ডিএসসিসি প্রশাসক। দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা বা কর্মচারী অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে