,

দুই মামলায় গ্রেপ্তার শাহজাহান ওমর

news-image

অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলন ঘিরে করা পৃথক দুই হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) ঢাকার সিএমএম আদালত এ আদেশ দেন।

এদিন শুনানির জন্য শাহজাহান ওমরকে আদালতে হাজির করা হয়। তাকে আদালতে নেওয়ার সময় কয়েকজন বিচারপ্রার্থী ‘মীর জাফর’ ও ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দেন।

দুই মামলার মধ্যে একটি বনানী থানার কিশোর সোহাগকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলা। এ মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ। অপরদিকে মিরপুর থানার মো. মুক্তার হোসেনকে হত্যাচেষ্টার মামলায় একই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

পুলিশের তথ্য অনুযায়ী, বনানী থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই জুয়েল সরকার গত ২৪ আগস্ট এবং মিরপুর থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুল হক ২৫ আগস্ট শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মুক্তার হোসেনের মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় অবস্থান করছিলেন তিনি। ওই সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হওয়ার পর তাকে মারধর করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে সুস্থ হয়ে মুক্তার হোসেন মামলা করেন।

অন্যদিকে সোহাগের মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বনানী এলাকায় আন্দোলনে অংশ নেওয়ার সময় দুপুরের দিকে তার বুকে দুটি গুলি লাগে। প্রথমে তাকে মহাখালীর একটি হাসপাতালে নেওয়া হলেও সেখানে চিকিৎসা না পেয়ে পরে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়।

শমরিতা হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি গুলি বের করা হয়। অপর গুলিটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচার করে দ্বিতীয় গুলিটিও অপসারণ করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২১ জুলাই সোহাগের বাসায়ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তার বাবা বনানী থানায় মামলা করেন।

দুই মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর পর এখন এসব অভিযোগের তদন্ত কার্যক্রম চলবে।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

জাফর ইকবাল, মাকসুদ কামাল, সাদ্দাম-ইনানসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রতিদিন সকালে একই খাবার খাওয়া কি ক্ষতিকর?

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

অপ্রতিম হত্যায় তিন আসামির দায় স্বীকার

কমলাপুর স্টেশনে ট্রেনের কোচে আগুন

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল