,

সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

news-image

অনলাইন ডেস্ক : সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচারের পাশাপাশি পুশইন এবং সীমান্ত হত্যা বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় রাষ্ট্রপতি এসব বিষয়ে বিজিবির ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে বিজিবির মহাপরিচালক রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি এবং বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।

সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও রাষ্ট্রপতিকে জানান মহাপরিচালক।

রাষ্ট্রপতি বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে বাহিনীর সদস্যদের সতর্ক ও কার্যকর ভূমিকা প্রয়োজন। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হত্যা ও অবৈধভাবে মানুষ প্রবেশের ঘটনা বন্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি বিজিবির কার্যক্রমে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে