,

যৌন পর্যটনের নতুন গন্তব্য টোকিও, বাড়ছে বিদেশি পর্যটক

news-image

অনলাইন ডেস্ক : জাপানের রাজধানী টোকিওকে ঘিরে যৌন পর্যটনের প্রবণতা বাড়ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। অর্থনৈতিক সংকট, জীবনযাত্রার ব্যয় এবং ঋণের চাপের কারণে দেশটির কিছু তরুণী যৌন শিল্পের সঙ্গে জড়িয়ে পড়ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তরুণদের নিয়ে কাজ করা সংগঠন লিয়াজোঁ কাউন্সিল প্রটেকটিং ইয়ুথের মহাসচিব ইয়োশিদে তানাকা বলেন, করোনা মহামারির পর টোকিওর কিছু এলাকায় বিদেশি পুরুষের উপস্থিতি বেড়েছে। এসব এলাকায় অর্থের বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।

তানাকার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন দেশের পুরুষ এসব কর্মকাণ্ডে জড়িত থাকলেও তাদের মধ্যে চীনা নাগরিকের সংখ্যা তুলনামূলক বেশি। একই সঙ্গে আর্থিক সংকটের কারণে ২০ বছর বয়সী কিছু তরুণী জীবিকা নির্বাহের জন্য যৌন শিল্পে প্রবেশ করছেন।

জাপানের প্রধান বিরোধী দলের নেতা কাজুনোরি ইয়ামানোই বিষয়টিকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এটি শুধু জাপানের অভ্যন্তরীণ সমস্যা নয়; আন্তর্জাতিক পর্যায়েও জাপানি নারীদের নিয়ে যে ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে, সেটি গুরুতর উদ্বেগের বিষয়।

এদিকে যৌন ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে জাপানের পুলিশ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে যৌন ব্যবসার জন্য নারীদের নিয়োগের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, মহামারির পর অর্থনৈতিক চাপ ও ঋণের বোঝা অনেক নারীকে ঝুঁকিপূর্ণ পেশায় ঠেলে দিয়েছে। পাশাপাশি হোস্ট ক্লাবে অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণেও কেউ কেউ যৌন ব্যবসায় জড়িয়ে পড়ছেন বলে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে