,

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কাল

news-image

অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামীকাল সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হালনাগাদ কার্যক্রম শেষে তালিকাটি প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এর আগে ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। তখন জানানো হয়, হালনাগাদ প্রক্রিয়ায় নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন। এতে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

ইসি সচিব আখতার আহমেদ সে সময় জানান, নির্বাচন পেছালে ভোটার নিবন্ধনের সুযোগ আরও বাড়ানো হবে। নতুন ভোটারদের পরবর্তী সময়ে সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা থাকবে।

সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

এদিকে আগামী নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে ইসির। প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে ভোটের কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে কমিশন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে