,

জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে রিট

news-image

অনলাইন ডেস্ক : মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের মধ্যে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার জাতীয় সংসদের ১১ সদস্যের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন। মন্ত্রিপরিষদ সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

আবেদনটির শুনানি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে হওয়ার কথা রয়েছে।

রিট আবেদনকারীরা হলেন নাজিবুর রহমান, মীর আহমেদ বিন কাসেম, গোলাম রাব্বানী, নুরুল ইসলাম, মাসুদ পারভেজ, মো. আজিজুর রহমান, শেখ মনজুরুল হক, শফিকুল ইসলাম মাসুদ, সালাউদ্দিন ও মো. জহিরুল ইসলাম।

আইনজীবী শিশির মনির জানান, ২০০১ সালেও একইভাবে মন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্তের বৈধতা নিয়ে সে সময় হাইকোর্টে রিট করা হলে আদালত দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন।

তার দাবি, রুলস অব বিজনেস, সংবিধানের বিধান এবং উচ্চ আদালতের পূর্ববর্তী রায়ের আলোকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের এভাবে জেলাভিত্তিক দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত আইনগত কর্তৃত্বের বাইরে এবং বেআইনি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে