,

মক্কা চুক্তি নিয়ে বিবেচনার পর সিদ্ধান্ত: আইনমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : মক্কা চুক্তির বিষয়ে সব দিক পর্যালোচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার দুপুরে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ভারত তার নিজস্ব পররাষ্ট্রনীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেবে, বাংলাদেশও দেশের স্বার্থ ও নিজস্ব নীতির আলোকে কার্যক্রম পরিচালনা করবে। দুই দেশই নিজেদের অবস্থান অনুযায়ী এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসাদুজ্জামান বলেন, সরকার পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট কি না, সেটিই প্রধান বিষয় নয়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

বিচার বিভাগের ডিজিটালাইজেশন প্রসঙ্গে তিনি জানান, ই-জুডিশিয়ারি বাস্তবায়নে সরকার ও আইন মন্ত্রণালয় কাজ করছে। আগামী এক বছরের মধ্যে এ ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, গত ১৬-১৭ বছরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করতে গিয়ে সাড়ে চার হাজারের বেশি সহযোদ্ধা ক্রসফায়ারে নিহত হয়েছেন বলে তিনি মনে করেন। তাদের অপরাধ ছিল গণতন্ত্রের দাবি তোলা এবং নিজের ভোট নিজে দেওয়ার অধিকার চাওয়া।

নিহতদের স্বজনদের দীর্ঘদিনের কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বজন হারানোর বেদনা এখনও অনেক পরিবারকে তাড়িয়ে বেড়াচ্ছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে