,

আগামী গ্রীষ্মের আগেই কমবে বিদ্যুৎ ঘাটতি

news-image

অনলাইন ডেস্ক : আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই দেশে বিদ্যুতের ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশাবাদ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে উদ্যোক্তাদের বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শনিবার দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে ‘মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ’ বিষয়ক এ সভায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিরা অংশ নেন।

প্রতিমন্ত্রী জানান, সৌরবিদ্যুৎ খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে আগামী গ্রীষ্মের আগেই অন্তত ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এতে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে আসবে।

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রেও জ্বালানি তেলের দাম বেড়েছে। আমদানিনির্ভর বাংলাদেশের পক্ষে দীর্ঘ সময় আন্তর্জাতিক বাজারের প্রভাব উপেক্ষা করে দাম অপরিবর্তিত রাখা কঠিন। তবে জনগণের বিষয়টি বিবেচনায় রেখেই সরকার মূল্য সমন্বয় করছে বলে জানান তিনি।

শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই নৈতিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ ও মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিয়মিত আলোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি বিদ্যালয়ে অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হতে দেওয়া হবে না। প্রয়োজন হলে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীর দায়িত্ব নেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষা বিভাগের প্রতিনিধিরা বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে