,

চুয়াডাঙ্গায় সব রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ

news-image

অনলাইন ডেস্ক : ইজিবাইক শ্রমিকদের বিরুদ্ধে বাস ও মিনিবাস শ্রমিকদের ওপর হামলা, মারধর এবং বাস আটকে রাখার অভিযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গা থেকে সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে জেলার সব রুটে বাস ও মিনিবাস বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করেছে জেলা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতি। এর আগে শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিবহন সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক শহরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা তাকে বাধা দেন।

পরে ওই ইজিবাইকচালক সহযোগীদের নিয়ে আলুকদিয়া এলাকায় জড়ো হয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে একটি বাস আটকে দেন বলে অভিযোগ ওঠে। এ সময় বাসটির চালক ও সুপারভাইজারকে মারধর এবং লাঞ্ছিত করার পাশাপাশি তাদের আটকে রাখা হয় বলেও অভিযোগ রয়েছে।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসচালক ও সুপারভাইজারকে উদ্ধার করেন।

ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও শ্রমিকরা দৌলতদিয়াড় এলাকায় বাস আড়াআড়ি রেখে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ সুপারের মধ্যস্থতা ও প্রশাসনের পক্ষ থেকে ন্যায়বিচারের আশ্বাস পেয়ে তারা অবরোধ প্রত্যাহার করেন।

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়াসহ জেলার বিভিন্ন অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ ছিল।

শনিবার থেকে নতুন করে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটেও সব বাস ও মিনিবাস বন্ধ রাখা হয়েছে।

এতে জরুরি কাজে বের হওয়া যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। বাস টার্মিনালে অপেক্ষা করার পাশাপাশি অনেকে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছেন।

বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না আসা পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে কোনো রুটেই বাস ও মিনিবাস চালানো হবে না।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে