,

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৬১৬

news-image

অনলাইন ডেস্ক : নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহধসের পর ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। এখনো ১ হাজার ৯২৪ জন নিখোঁজ রয়েছেন। দুর্যোগকবলিত বিভিন্ন এলাকা থেকে আহত অবস্থায় ১ হাজার ৫৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় পুলিশের তথ্যের বরাতে বিবিসি জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ৩২০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছিল, বন্যার পানিতে ভেসে যাওয়া ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৯২৪ জন নিখোঁজ থাকার তথ্য পাওয়া যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলা থেকে। সেখানে ২৩৩ জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া নাওয়ালপরাসি ইস্টে ১৫৪, গোরখায় ৪৬, ধাদিংয়ে ৪০, নুয়াকোটে ৩৭, তানাহুতে ৩০, নাওয়ালপরাসি ওয়েস্টে ২৭ এবং রাসুয়া জেলায় ১২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং কাউন্টিতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপাল-তিব্বত সীমান্তের বন্যায় দেশটির ৩২০ নাগরিক এখনো নিখোঁজ। পাশাপাশি চীনের ভূখণ্ডে প্রায় ৪০০ ভারতীয় নাগরিক আটকা পড়েছেন।

দুর্যোগের পর থেকে নেপালের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। নিখোঁজদের সন্ধানের পাশাপাশি বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকারীরা।

গত বুধবার সকালে নেপালের রাসুয়া ও আশপাশের কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা আঘাত হানে। এতে বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ হন। নিখোঁজদের মধ্যে ৮৬ জন নিরাপত্তাকর্মী, ৫১৭ জন বিদেশি পর্যটক এবং ১২৭ জন নেপালি পর্যটক রয়েছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে