,

গণপতি হত্যা মামলার আসামিদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : রংপুর মহানগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামিদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছে রংপুর জেলা আইনজীবী সমিতি।

শনিবার (২৯ আগস্ট) সকালে জেলা আইনজীবী সমিতির ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন।

তিনি বলেন, প্রকৃত অপরাধীরা যাতে শাস্তি পায়, সেটিই তাদের মূল লক্ষ্য। মামলাটি কোনোভাবেই রাজনৈতিকভাবে প্রভাবিত হোক, সেটিও তারা চান না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তদন্ত সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, সে বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয় বলেও জানান তিনি।

আফতাব উদ্দিন বলেন, আইনজীবীরা অর্থের বিনিময়ে যেকোনো অন্যায়কে সমর্থন করেন—এমন ধারণা দূর করতেই সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী সময়ে নতুন কোনো তথ্য-উপাত্ত পাওয়া না গেলে এই মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের পক্ষে আইনজীবী সমিতির সদস্যরা আইনি লড়াই করবেন না।

তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস এমনকি ছয় মাস পর্যন্ত বহাল থাকতে পারে। একই সঙ্গে গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আইনজীবী সমিতির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

মামলাটি উচ্চ আদালতে গড়ালেও সমিতির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। তাদের লক্ষ্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডনসহ আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে