,

এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি

news-image

অনলাইন ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেছেন, আদালতের রায় তৈরিতে কোনোভাবেই এআই ব্যবহার করা উচিত নয়।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, এআই দিয়ে রায় লিখলে বিচারিক সিদ্ধান্তের মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিচারিক কাজে এ ধরনের প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি।

তিনি আরও বলেন, দেশের কোথায় এবং কী পরিমাণে এআই ব্যবহার করা যাবে, তা নির্ধারণে কার্যকর আইন ও নীতিমালা প্রয়োজন। মানুষের জীবনকে সহজ করা এবং একই সঙ্গে তাদের মৌলিক অধিকার সুরক্ষিত রাখার লক্ষ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করতে হবে।

বিচারকদের উদ্দেশে জুবায়ের রহমান চৌধুরী বলেন, বাংলাদেশে এআই ব্যবহারের জন্য একটি সুস্পষ্ট আইনগত কাঠামো থাকা দরকার। বিশেষ করে বিচারিক কার্যক্রমে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে মানুষের অধিকার যাতে কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে এআইয়ের ব্যবহার নিয়ে বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিনসহ সংশ্লিষ্ট আরও কয়েকজন বক্তা।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে