,

বিদেশি উদ্ধারকারী দলকে কাজের অনুমতি দিল নেপাল

news-image

অনলাইন ডেস্ক :  ভয়াবহ আকস্মিক বন্যার পর উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমে বিদেশি বাহিনীর সহায়তা নেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছে নেপাল সরকার। শুরুতে বিভিন্ন দেশের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও প্রায় ১২ ঘণ্টার মধ্যেই অবস্থান বদলে নির্দিষ্ট কিছু এলাকায় বিদেশি উদ্ধারকারী ও বিশেষজ্ঞদের কাজের অনুমতি দেওয়া হয়েছে।

গত বুধবার (২৬ আগস্ট) নেপালের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী রাসুয়া এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। একই দুর্যোগের প্রভাব পড়ে সীমান্তের ওপারে চীনের তিব্বত অঞ্চলের গিরং জেলাতেও। ভোতিকোশি নদী ও এর শাখা লেহন্দে নদীতে প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি ব্যারিয়ার হ্রদ ভেঙে যাওয়ার পর হঠাৎ বিপুল পরিমাণ পানি নিচের দিকে নেমে আসে।

তীব্র স্রোতের সঙ্গে কাদা, পাথর ও ধ্বংসাবশেষ ভেসে আসায় অল্প সময়ের মধ্যে দুই দেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ হন।

নেপাল ও চীনের তথ্য অনুযায়ী, নেপালে প্রায় ১ হাজার ৯২৪ জন এবং তিব্বতে ৫৫৮ জনের এখনো সন্ধান মেলেনি। তাদের অনেকেই পানির স্রোতে ভেসে গেছেন বলে ধারণা করা হচ্ছে। আবার কেউ কেউ কাদা, পাথর ও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন।

নিখোঁজদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন। ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়াসহ প্রায় ৩৫ দেশের আনুমানিক ৮০০ নাগরিকের সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

বন্যার পর ভারত, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ নেপালের উদ্ধারকারী বাহিনীকে সহায়তার জন্য নিজেদের দল পাঠানোর আগ্রহ প্রকাশ করে। তবে প্রথমদিকে কাঠমান্ডু এসব প্রস্তাব নাকচ করে দেয়। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়, নিজস্ব উদ্ধারকারী সংস্থাগুলোই পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট সক্ষম।

শুক্রবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রীও জানিয়েছিলেন, আপাতত বিদেশি উদ্ধারকারী দলের সহায়তার প্রয়োজন নেই। তবে তার বক্তব্যের কয়েক ঘণ্টা পরই সরকারের অবস্থান পরিবর্তনের বিষয়টি সামনে আসে।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিভিন্ন দেশের নাগরিক নিখোঁজ থাকায় আন্তর্জাতিক পর্যায় থেকে বিদেশি উদ্ধারকারী ও বিশেষজ্ঞদের প্রবেশের অনুমতি দেওয়ার চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এখন নির্দিষ্ট কিছু এলাকায় সীমিতসংখ্যক বিদেশি উদ্ধারকারী ও বিশেষজ্ঞকে কাজ করার অনুমতি দেওয়া হচ্ছে।

তবে পুরো নেপালে বিদেশি উদ্ধারকারী দলকে অবাধে কাজের সুযোগ দেওয়া হবে না। প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত এলাকাতেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে