,

প্রজন্ম বদলাতে সময় চান ধর্ম প্রতিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : দেশের নতুন প্রজন্মকে ইতিবাচকভাবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেছেন, কিছুটা সময় দিলে সম্মিলিত প্রচেষ্টায় প্রজন্মের মধ্যে পরিবর্তন আনা সম্ভব।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বারিধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, জুলাই সনদে যেসব বিষয় স্বাক্ষরিত হয়েছে, সরকার সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মহানবী (সা.)-এর জীবন থেকে শিক্ষা নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে মোহাম্মদ শামীম কায়সার বলেন, তাঁর জীবনে উৎকর্ষ ও উত্তম চরিত্র বিশেষ গুরুত্ব পেয়েছে। ব্যক্তি ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে উৎকর্ষ অর্জনের চেষ্টা করলে সফলতা পাওয়া সম্ভব।

কোরআনের বিভিন্ন নির্দেশনার উল্লেখ করে তিনি বলেন, মহানবী (সা.)-এর চরিত্রে মানবজাতির জন্য উত্তম আদর্শ রয়েছে। তিনি যে পথ ও পদ্ধতি দেখিয়েছেন, তা অনুসরণের পাশাপাশি তাঁর নিষেধ করা বিষয়গুলো থেকেও দূরে থাকার আহ্বান জানান।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. জিয়াউল হক আদনান।

আলোচনায় মহানবী (সা.)-এর জীবন থেকে ধৈর্য, মানবিকতা ও উত্তম চরিত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরা হয়। উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, মহানবী (সা.) ছিলেন মানবতার কল্যাণে নিবেদিত একজন মহান আদর্শবান ব্যক্তি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। কর্মসূচির মধ্যে ছিল কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

জাফর ইকবাল, মাকসুদ কামাল, সাদ্দাম-ইনানসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রতিদিন সকালে একই খাবার খাওয়া কি ক্ষতিকর?

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

অপ্রতিম হত্যায় তিন আসামির দায় স্বীকার

কমলাপুর স্টেশনে ট্রেনের কোচে আগুন

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল