,

ত্রিভুজ প্রেমে প্রবাসীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে ত্রিভুজ প্রেমের বিরোধের জেরে লস্কর হৃদয় নামে এক প্রবাসী যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল। শুক্রবার দুপুরে মোহাম্মদপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য জানান।

পুলিশ জানায়, এ ঘটনায় আহত হৃদয়ের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। মামলায় কিশোর গ্যাংয়ের চার সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন মুন্না ওরফে ক্যাপ্টেন মুন্না, রাসেল ওরফে আন্ডা রাসেল, বিল্লাল ওরফে কালা বিল্লাল ও গাঢ়কাটা সাইফুল। এছাড়া কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

এডিসি জুয়েল রানা জানান, ঘটনার পর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিল্লালকে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত হৃদয়ের সঙ্গে মোসা. হাফসা আক্তারের সম্পর্ককে কেন্দ্র করে। কয়েক বছর আগে হৃদয়ের সঙ্গে হাফসার বিয়ে হয়। পরবর্তী সময়ে হাফসার সঙ্গে কিশোর গ্যাংয়ের নেতা মুন্নার প্রেমের সম্পর্ক তৈরি হলে তিনি হৃদয়কে ছেড়ে মুন্নার সঙ্গে চলে যান এবং তাকে বিয়ে করেন।

এরপর হৃদয় সৌদি আরবে চলে গেলেও হাফসার সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি জানতে পেরে মুন্না হৃদয়কে ফোন করে হাফসার সঙ্গে যোগাযোগ না রাখতে হুমকি দেন। তবে এরপরও তাদের যোগাযোগ চলতে থাকে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

সম্প্রতি ছুটিতে দেশে ফেরেন হৃদয়। তার দেশে ফেরার খবর পেয়ে মুন্না তাকে ডেকে নেন এবং সেখানে তাকে কুপিয়ে আহত করা হয় বলে জানিয়েছে পুলিশ। দেশে ফেরার মাত্র তিন দিনের মাথায় হামলার শিকার হন হৃদয়।

আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই প্রবাসী যুবক। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

জাফর ইকবাল, মাকসুদ কামাল, সাদ্দাম-ইনানসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রতিদিন সকালে একই খাবার খাওয়া কি ক্ষতিকর?

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

অপ্রতিম হত্যায় তিন আসামির দায় স্বীকার

কমলাপুর স্টেশনে ট্রেনের কোচে আগুন

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল