,

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে এবং এখনও প্রায় এক হাজার ৪৬৮ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভয়াবহ বন্যার ঘটনা ঘটে।

তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় একের পর এক গ্রাম ভেসে গেছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় ১৪টি হেলিকপ্টার এবং দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করেছে নেপাল সেনাবাহিনী।

জানা গেছে, তিব্বত দিক থেকে প্রবাহিত কোশী নদীতে পানি হঠাৎ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে এই দুর্যোগের সৃষ্টি হয়। বেশ কিছু ভিডিওতে দেখা যায়, হু হু করে আসা বন্যার পানির তোড়ে ঘরবাড়ি ও সেতু ভেসে যাওয়ার আগে মানুষ দিগ্বিদিক ছোটাছুটি করছেন।

নেপাল সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, পানির এই হঠাৎ বৃদ্ধিতে রসুয়া জেলার তিমুরে এবং নিকটবর্তী শ্যাফ্রেুবেসি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে রসুয়া ও আশপাশের এলাকায় সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে