,

সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসন পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধিষ্ঠিত হওয়ার পর জাতীয় সংসদে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনে স্থান পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে।

সংসদের নতুন আসন বণ্টনে দেখা যায়, আগে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনটিতে বসতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ওই আসনটিতে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সরকারির দলের প্রথম সারিতে নয়টি আসনের পর্যায়ক্রমে স্থান পেয়েছেন তারা হলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস (এখনো সংসদে যোগ দেননি), গয়েশ্বর চন্দ্র রায়, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, নারী ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান ও সেলিমা রহমান। প্রথম সারিতে আসন স্থান পেয়েছেন আমান উল্লাহ আমানও।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে