,

পুলিশে ১৪ হাজার ৪০০ পদে নিয়োগের উদ্যোগ

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশে নতুন করে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) এবং ৪০০ সার্জেন্ট নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিকেল ৩টায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রস্তাবিত পদগুলোতে নিয়োগ সম্পন্ন হলে রংপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশের জনবল বাড়বে।

তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে পুলিশের যানবাহন ও জলযানের প্রয়োজনীয় ঘাটতি পূরণ করা হবে। রাজস্ব বাজেটের আওতায় এসব সরঞ্জাম কেনার মাধ্যমে পুলিশের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এর আগে গত ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় পুলিশের জনবল বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে গ্রেড-১০-এর নিরস্ত্র পদে ৪ হাজার এসআই নিয়োগের প্রস্তাব পর্যালোচনার কথা জানানো হয়েছিল।

দায়িত্ব নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের বিভিন্ন পর্যায়ে বিদ্যমান জনবল সংকটের বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে এ সংকট মোকাবিলায় নতুন নিয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে