,

৫ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে আজ বুধবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

বিএনপি এমন সময়ে তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে চলেছে, যখন দুই দশক পর আবার রাষ্ট্র পরিচালনা করছে দলটি; আর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী পদে রয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

রুহুল কবির রিজভী বলেন, ‘গৌরবের ৪৮ বছর পার করেছে বিএনপি। অনেক সংগ্রাম, সংকট, শোককে ধারণ করেই বিএনপির পথচলা। আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি। আশা করি, আগামী ১ সেপ্টম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সাফল্যমণ্ডিত হবে। এবং আমাদের দলের নেতাকর্মী, অঙ্গসংগঠনের নেতাকর্মী সবাই মিলে উদ্‌যাপন করব।’

কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। ওই দিন সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিস্থলে যাবেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি প্রথমে ফাতেহা পাঠ করবেন, তারপর বাবা-মায়ের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

এরপর ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হবে। এ ছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে আছে বৃক্ষরোপন এবং মাছের পোনা অবমুক্তের কর্মসূচি।

রিজভী জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচির বাইরে সারাদেশে জেলা ও মহানগর বিএনপি ও এর ইউনিটগুলোও সুবিধাজনক সময়ে আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পোস্টার প্রকাশ করবে।

সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহা সচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, আবদুস সালাম, মহানগর বিএনপির আমিনুল হক, ইশরাক হোসেন, যুবদলের নুরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে