,

৩০০ ভারতীয় নিখোঁজের খবর জানালেন নেপাল মন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যায় কয়েক ঘণ্টার মধ্যেই একের পর এক শহর নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। কাঠমান্ডুতে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি জানান, রসুয়া অঞ্চলে ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত ১৬০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাজার হাজার মানুষের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

শিশির খানাল বলেন, ‘হাজার হাজার পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে এবং অনেকে এখনো নিখোঁজ রয়েছেন। দুর্যোগের পুরো মাত্রা নিরূপণের চেষ্টা এখনো চলছে।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, আকস্মিক বন্যায় অন্তত ৩০০ ভারতীয় নাগরিক নিখোঁজ হয়েছেন। তাদের অধিকাংশই মানস সরোবর তীর্থযাত্রী।

তিনি বলেন, ‘ভারতীয়সহ বিভিন্ন দেশের নাগরিকেরা ক্ষতিগ্রস্ত এলাকার মধ্য দিয়ে মানস সরোবর তীর্থযাত্রার পথে যাতায়াত করেন। প্রায় ৩০০ ভারতীয় নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে সরকার।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে