,

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জাতিসংঘ

news-image

অনলাইন ডেস্ক :নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় প্রাণহানি, নিখোঁজ ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি।

গুতেরেস নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার পাশে রয়েছে জাতিসংঘ।

নেপালে চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে জাতিসংঘের বিভিন্ন দল ও সহযোগী সংস্থা প্রয়োজনীয় ত্রাণসামগ্রী এবং জনবল পাঠানোর উদ্যোগ নিয়েছে বলেও জানান মহাসচিব।

নেপালের তিব্বত সীমান্তবর্তী পার্বত্য এলাকায় বুধবার আকস্মিক বন্যায় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। পানির প্রবল স্রোতে সড়ক ও সেতুর পাশাপাশি বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার রাত পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে পৌঁছেছে। এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।

দুর্গত ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট বাহিনী।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে