,

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ জন নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে হাসপাতালটির গাইনি ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইসলামাবাদ প্রশাসনের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালের গাইনি ওয়ার্ডের তিন তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি গাড়ি এবং চারটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আগুন অবিলম্বে নিয়ন্ত্রণে আনা হয় এবং শিশুদের তাৎক্ষণিকভাবে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয় বলে জানানো হলেও চিকিৎসাধীন অবস্থায় ১৪ জন শিশু মৃত্যুবরণ করে।

এদিকে পিমসের মুখপাত্র ডক্টর আনিজা জলিল নিশ্চিত করেছেন যে ঘটনার সময় ওয়ার্ডটিতে ১৫ জন শিশু চিকিৎসাধীন ছিল। তিনি জানান, সকাল ৭টার দিকে শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে