,

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্ষার ভরা মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে জাতীয় এই মাছ। রাজধানীর বিভিন্ন বাজারে ছোট-বড় বিভিন্ন আকারের ইলিশ পাওয়া যাচ্ছে। তবে আকার, ওজন ও মানভেদে কেজিপ্রতি দাম উঠছে প্রায় ৩ হাজার টাকা পর্যন্ত। ফলে বাজারে ইলিশ থাকলেও তা এখন মূলত ‘সামর্থ্যবান’ ক্রেতাদের মাছ হয়ে উঠেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর পূর্ব রামপুরার বউ বাজার ঘুরে দেখা গেছে, আকার ও ওজনভেদে ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০ টাকা থেকে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে। ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের ছোট ইলিশের দাম কেজিপ্রতি ৬৫০ থেকে ৮০০ টাকা। ৩৫০ থেকে ৪০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ২০০ টাকা কেজি দরে।

এছাড়া ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম কেজিপ্রতি ১ হাজার ৭০০ টাকা। আর এক কেজি থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার ৮০০ টাকা কেজি দরে। বড় আকারের ইলিশের ক্ষেত্রে বাজারভেদে দাম আরও বেশি হতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা।

এমন দামে ইলিশ কিনতে এসে হতাশ ক্রেতারা। বউ বাজারের ক্রেতা গিয়াসউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ছোট মাছের দাম তুলনামূলক কম, কিন্তু ভালো আকারের ইলিশ কিনতে গেলে অনেক টাকা লাগছে। আগে মৌসুমে ইলিশ কিনতাম। এবার দাম বেশি হওয়ায় শুধু দেখেই চলে যেতে হচ্ছে। এত দাম দিয়ে এক বেলার জন্য মাছ কেনার সুযোগ নেই।

মাছ বিক্রেতা সবুজ বলেন, বাজারে ইলিশের সরবরাহ আছে, তবে বড় আকারের মাছ তুলনামূলক কম আসছে। মোকাম থেকে বেশি দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারেও দাম কমানো সম্ভব হচ্ছে না। ছোট ইলিশের দাম কিছুটা কম হলেও বড় মাছের চাহিদা বেশি। সরবরাহ আরও বাড়লে ইলিশের দাম কিছুটা কমতে পারে।

রাজধানীর অন্যান্য বাজারের চিত্রও প্রায় একই বলে জানা গেছে। কারওয়ান বাজার, মেরুল বাড্ডা, বনশ্রী, রামপুরা, সেগুনবাগিচা ও মগবাজারের বাজারগুলোতে ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৮৫০ থেকে ২ হাজার ২০০ টাকা, এক কেজি বা কাছাকাছি ওজনের মাছ ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৫০০ টাকা এবং এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার ১০০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড